সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

ফোনে ধীর গতিতে চলছে ইন্টারনেট? ফাস্ট করার উপায় জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

phone

অনেকেই অভিযোগ করেন তাদের স্মার্টফোনে ইন্টারনেট ধীর গতিতে কাজ করে। খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনও সমস্যা হচ্ছে। কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে সমস্যা।

আপনার ফোন বন্ধ করে পুনরায় চালু করুন। কখনও কখনও, ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। অতএব, যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ওষুধ খাওয়ার সময় হলে মনে করিয়ে দেবে স্যামসাংয়ের এই অ্যাপ 

আপনার নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান। 

speed

আপনার নেটওয়ার্ক মোড ৩জি বা ৪জিতে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড ২জি বা ৩জিতে সেট করা থাকলে, এটিকে ৪জি-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন। 


বিজ্ঞাপন


আপনার ফোন আপডেট করুন। সফটওয়্যার আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বার বার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন। 

APPS-MAIN

তারপরেই আপনাকে যা করতে হবে, তা হল ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলিকে মুছে ফেলতে হবে। সব সময় নেটওয়ার্কের সমস্যা হয় না। কখনও কখনও ফোনের স্টোরেজ 
ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়। 

ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। আপনি ভাবতেই পারেন, ফোনের ইন্টারনেট কাজ না করার সঙ্গে ফ্লাইট মোড অন করার কী সম্পর্ক? আসলে আপনি যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর