শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তনের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তনের উপায়

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের কোটি কোটি মানুষ এই অ্যাপের ওপর নির্ভরশীল। সামাজিক যোগাযোগ বজায় রাখতে অনেকেই হোয়াটসঅ্যাপে গ্রুপে খেলেন। কখনো প্রয়োজনে সেই গ্রুপের নাম পরিবর্তন করার দরকার হয়। জানুন কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তন করবেন।

যেকোনও গ্রুপই হোক না কেন হোয়াটসঅ্যাপে প্রতিটি গ্রুপের কাজের প্রক্রিয়া একই। ফলে সেই হিসেবে সব ফিচারও একই রয়েছে। কিন্তু কিছু কিছু ফিচার রয়েছে যা হয়তো সকলে ব্যবহার করতে পারেন না। কারণ যিনি গ্রুপ তৈরি করছেন তিনি ওই গ্রুপের অ্যাডমিন থাকেন। ফলে গ্রুপ অ্যাডমিনদের বেশ কয়েকটি ফিচার অতিরিক্ত থাকে। যেগুলো ওই গ্রুপে থাকা বাকি মেম্বররা ব্যবহার করতে পারেন না। আপনি যদি কোনও গ্রুপের অ্যাডমিন না থাকেন তাহলে আপনিও এই ফিচার সম্পর্কে চমকে উঠবেন।


বিজ্ঞাপন


ওই ফিচারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল, গ্রুপের নাম পরিবর্তন। ধরে নিন আজ কোনও ব্যবহারকারী কোনও একটি গ্রুপ চালু করলেন। এবার কয়েকদিন পর তার মনে হল সেই গ্রুপের নাম পরিবর্তন করা দরকার। সেক্ষেত্রে ওই গ্রুপের নাম পরিবর্তন করা সম্ভব। এবং খুব সহজেই সেই নাম পরিবর্তন করতে পারবেন। এই প্রতিবেদনে জানতে পারবেন কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তন সম্ভব। তবে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরাই এই নাম পরিবর্তন করতে পারবেন। অন্য কোনও মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম পরিবর্তন করতে পারবেন না।

appঅ্যানড্রয়েডে

প্রথমে যে গ্রুপের নাম পরিবর্তন করতে চাইছেন সেই গ্রুপ ওপেন করতে হবে।
এরপর সেই গ্রুপের একদম উপরে ডানদিকে রয়েছে একটি থ্রি-ডট মেনু। সেখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করলেই একটি ড্রপডাউন মেনু খুলে যাবে। এবং সবার উপরে যে অপশনটি দেখা যাবে তা হল Group info।
Group info-তে ক্লিক করলেই গ্রুপের সম্পর্কে বিভিন্ন তথ্য একটি স্ক্রিনে দেখা যাবে। এরপর ফের ডানদিকের কোনে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন। ফের একটি ড্রপডাউন মেনু খুলবে এবং সেই মেনুর দুই নম্বর অপশনটি থাকবে Change Subject। সেখানে ক্লিক করুন।
Change Subject-এ ক্লিক করলেই একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে নাম চেঞ্জ করতে পারেন।

ডেস্কটপ


বিজ্ঞাপন


প্রথমে নির্দিষ্ট গ্রুপ ওপেন করুন
এরপর গ্রুপ নেমের ওপর ক্লিক করতে হবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে ডানদিকে গ্রুপের নাম সহ বিভিন্ন তথ্য ফুটে উঠবে।
এরপর গ্রুপ নেমের উপর ক্লিক করুন।
নতুন নাম টাইপ করুন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর