শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

টিপস

টিভির রিমোট কাজ করছে না? জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম

শেয়ার করুন:

tv

নতুন ব্যাটারি লাগানোর পরও অনেক সময় টিভির রিমোর্ট কাজ করে না। কোনো ভুল করছেন নাতো? জানুন সমাধান।

টিভির রিমোট না কাজ করার কারণ


বিজ্ঞাপন


স্মার্ট টিভি এবং অনলাইন স্ট্রিমিংয়ের সংখ্যা বাড়লেও এখনও বহু টেলিভিশন রয়েছে যার সঙ্গে দেওয়া হয় ব্যাটারি যুক্ত একটি রিমোট। যা দিয়ে টিভি অন/অফ করা যায়, বাড়ানো-কমানো যায় টিভির ভলিউম। কিন্তু হঠাত যদি সেই রিমোট কাজ করা বন্ধ করে দেয়? তখন কী করবেন?

tv

এই অবস্থায় অনেকেই ভাবেন ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ফলে রিমোট কাজ করছেনা। তাই দোকান থেকে নতুন ব্যাটারি কিনে নিয়ে এসেও লাগান। কিন্তু তাতেও কাজ করেনা ব্যাটারি। রিমোটে ঠোকাঠুকি, ব্যাটারি অদল-বদল করেও যে কে সেই। কিছুতেই কাজ করে না রিমোট।

ব্যাটারি ঠিক মতো ইনস্টল হয়নি


বিজ্ঞাপন


পজিটিভ (+) এবং নেগেটিভ (-) টার্মিনালগুলো রিমোটের সংশ্লিষ্ট চিহ্নগুলোর সঙ্গে মেলে কিনা তা নিশ্চিত করতে ব্যাটারিগুলো পরীক্ষা করুন। পাশাপাশি ব্যাটারির মেয়াদও যাচাই করে নিতে পারেন। যেখান থেকে এগুলো কার্যকর অবস্থায় রয়েছে কিনা জানতে পারবেন।

tv2

অপরিষ্কার রিমোট

রিমোটের ব্যাটারিগুলো বের করে রিমোটের  তরটা দেখুন। ধুলা, ছিদ্র বা ক্ষয়ের চিহ্ন রয়েছে কিনা যাচাই করুন। যদি কিছু খুঁজে পান তাহলে শুকনা তুলা বা টুথব্রাশ দিয়ে সেটি পরিষ্কার করে নিন। তাছাড়া ব্যাটারি যদি ক্ষয়ে যায় তারও প্রতিকার রয়েছে। এর জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহলে একটি পরিষ্কার তুলো ডুবিয়ে রাখুন। তারপর ক্ষয়ের স্থানে পরিষ্কার করলে জমাট থাকা নোংরা সহজেই বেরিয়ে আসবে।

টিভির বিশ্রাম

যন্ত্র বলে সেটি এক টানা ব্যবহার করা উচিত নয়। এমনও হতে পারে যে আপনার রিমোটে কোনও ক্ষতি হয়নি বিগড়েছে টেলিভিশন। এই পরিস্থিতিতে সবথেকে সহজ সমাধান হল সকেট থেকে টিভির প্লাগ খুলে নিন। ৫ মিনিট অপেক্ষা করুন তারপর প্লাগ-ইন করুন।

tv3

রিমোট সেন্সর অপরিষ্কার

টিভির সামনে একটি রিমোট সেন্সর থাকে। এটি যদি অপরিষ্কার হয় তাহলেও সমস্যা হতে পারে। তাই সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে যে এটিতে যেন ধুলো-বালি না লাগে। এটি করার সময় রিমোটের উপরে সিগন্যাল এমিটারও পরিষ্কার করে নিতে হবে।

ফোনের ক্যামেরা

নতুন ব্যাটারি লাগিয়েও যদি দেখেন রিমোট কাজ না করে তাহলে আপনার ফোনের ক্যামেরাটিকে রিমোটের উপরে এমিটারের দিকে নির্দেশ করুন তারপর রিমোটের যেকোনো বাটন চাপুন। আপনার ফোনের স্ক্রিনে একটি লাল আলো আসবে বা জ্বলজ্বল করে উঠবে। এমন লাইট যদি না জ্বলে এবং আপনি নিশ্চিত হোন যে ব্যাটারি ঠিক লাগিয়েছেন ও আর কোনও ত্রুটি নেই তাহলে খুব সম্ভবত রিমোট পরিবর্তন করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর