বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

এসির আউটডোর ইউনিট বৃষ্টিতে ভিজলে কি ক্ষতি হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

এসির আউটডোর ইউনিট বৃষ্টিতে ভিজলে কি ক্ষতি হয়?

বর্ষা এলেও গরমের প্রকোপ কমেনি। তাই এই ঝুম বৃষ্টিতেও খানিকক্ষণ পর পর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালাতেই হয়। এই সময়ের এসির আউটডোর ইউনিটি বৃষ্টিতে ভেজে। আউটডোর ইউনিট ভিজলে এসির কি কোনো ক্ষতি হয়? এই প্রশ্নের উত্তর জানা নেই অনেকেরই কাছে। জানুন বর্ষাকালে এসির যত্ন।

পরিবেশ ও পরিস্থিতির দিকে নজর রেখে আপনার এয়ার কন্ডিশনারকে সদা প্রস্তুত করে রাখা উচিত আপনার। গরমে যখন সবসময় চালাবেন, বর্ষায় যখন প্রায়শই চালাবেন এবং শীতে যখন একেবারেই চালাবেন না- প্রত্যেকবারই প্রতিটা পরিস্থিতির কথা মাথায় রেখে আপনার এসি প্রস্তুত করে রাখতে হবে। 


বিজ্ঞাপন


ac১. এসির আউটডোর ইউনিটের জন্য সামান্য বৃষ্টি সহায়ক হতে পারে তার অন্দরের নোংরা পরিষ্কার করার জন্য। তাতে আবার সমস্যাও রয়েছে, মরিচে ধরতে পারে সেই ইউনিটে। তবে যত বার বৃষ্টি হবে, তারপর যদি তা পরিষ্কার পানিতে আবারও ধুয়ে নেন তাহলে মরচে পড়ার ভয় থাকবে না। যদিও সে ক্ষেত্রে একবার মেকানিকের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।

২. বর্ষাকালে উইন্ডো এসির ক্ষেত্রে একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন। অল্প বৃষ্টি, খুব জোরে বৃষ্টি, বৃষ্টি তা সে যেমনই হোক না কেন, উইন্ডো এসি ইউনিটটিকে আপনাকে সিল করে রাখতে হবে, যাতে সেটি বৃষ্টির পানি থেকে সুরক্ষিত থাকে।

ac৩. বৃষ্টি থেকে বাঁচতে আপনার এসির আউটডোর বা ইনডোর ইউনিটে পাখিরা বাসা বাঁধতে পারে। আবার পিঁপড়া বা পোকারাও সেখানে সদলবলে চলা ফেরা করতে পারে। তাতে আপনার এসি প্রভাবিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই, এগুলো যাতে না হয় তার জন্য বিশেষ যত্ন নিন।

৪. আপনার এলাকায় যদি বেশি বৃষ্টিপাত হয় এবং ঘরে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে আপনার এসির ইউনিটটি একজন প্রফেশনাল মেকানিককে দিয়ে পরীক্ষা করিয়ে নিন। আগেভাগেই যদি তা পরীক্ষা না করিয়ে বৃষ্টির সময় ঘরটাকে আরও বেশি আর্দ্র হতে দেন, তাহলে এসি খুব অল্প সময়েই খারাপ হয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


ac৫. আপনার এসি ইউনিটটি প্লাস্টিক র‌্যাপ বা গার্বেজ ব্যাগ দিয়ে ঢেকে রাখুন বৃষ্টির সময়, যাতে তার মেটালে মরিচা না পড়ে। নিশ্চিত করুন, আপনার এসির কভার যেন পুরোদস্তুর ভেন্টিলেটেড থাকে। বৃষ্টি থেকে বাঁচাতে গিয়ে এসিতে যাতে ছত্রাকের বাড়বাড়ন্ত না হয়, সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে।

৬. প্রচণ্ড বৃষ্টির সময় এসির প্রতি সামান্য যত্ন, মেশিনটিকে নতুন জন্ম দিতে পারে। তবে এসির ভিতরে বা মেশিন সংক্রান্ত কোনও সমস্যা যদি এই বর্ষার সময়েই আপনি খেয়াল করেন, তাহলে আপনার একজন প্রফেশনালকে দিয়েই তা ঠিক করানো উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর