বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ফোন ভিজলে শুকাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

ফোন ভিজলে শুকাবেন যেভাবে

বর্ষাকাল চলছে। এই সময়ে প্রায়ই বৃষ্টি হয়। ফলে ভিজে যেতে পারে স্মার্টফোন। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে ফোন সুরক্ষিত থাকবে।

কোনো কারণে যদি ফোনে পানি লেগে যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। পানি ফোনের মধ্যে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সে জন্য ফোন বন্ধ করে দেওয়াই শ্রেয়।


বিজ্ঞাপন


বর্ষার দিনে সব সময়ে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন। পলিথিন ব্যাগের উপরে গিঁট মেরে দিন। চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। সেই ব্যাগের ভিতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

phoneফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।

ফোন যদি কোনো ভাবে ভিজে যায়, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবে চার্জে বসান। চার্জ না থাকলেও ভিজে ফোন কখনও চার্জে বসাবেন না। যে কোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে।

ফোনে কোনও কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। চাল ফোনের ভিতরে জমে থাকা পানি শুষে নেবে।


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর