মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোহলির জন্যই ক্রিকেট দেখেন কিংবদন্তি জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

কোহলির জন্যই ক্রিকেট দেখেন কিংবদন্তি জোকোভিচ

মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস প্যালেসে ২০২৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে টেনিসের কিংবদন্তি নোভাক জোকোভিচ এক অনন্য মুহূর্ত তৈরি করলেন। অনুষ্ঠানের সহ-সঞ্চালক হিসেবে ফ্রিস্টাইল স্কিইং তারকা আইলিন গু-এর সঙ্গে মঞ্চে থাকা জোকোভিচ ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।

রেড কার্পেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোকোভিচ বলেন, ভারত ও তার উন্মাদ ভক্তদের তিনি বহুদিন ধরে শ্রদ্ধা করেন। “আমার বার্তা সবসময়ই ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা। ভারতীয় টেনিস ও স্পোর্টস ভক্তদের কাছ থেকে যে অসাধারণ সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আমি অনেকের সঙ্গে দেখা করেছি। আরও বলছি খুব শিগগিরই ভারতে দেখা হবে। গত কয়েক বছর ধরে আমার মনে হচ্ছে, ভারতে যাওয়ার ডাক আসছে। আশা করি খুব তাড়াতাড়ি যেতে পারব। হয়তো কোনো ইভেন্ট আয়োজন করব, খেলব বা যাই হোক। ভারতীয় মানুষের সঙ্গে আমি নিজেকে খুব কাছের মনে করি,” বলেন তিনি।


বিজ্ঞাপন


সার্বিয়ার মতো দেশ থেকে আসা জোকোভিচের ক্রিকেটে আগ্রহ জাগার পেছনেও রয়েছে বিরাট কোহলির অবদান। তিনি স্বীকার করেন, “বিরাট আমার বন্ধু। তাকে আমি গভীরভাবে সম্মান ও শ্রদ্ধা করি। সত্যি বলতে, বিরাটের জন্যই আমি ক্রিকেট ফলো করা শুরু করেছি। আগে তেমন দেখতাম না। তার মাধ্যমেই আগ্রহ বেড়েছে। আমরা যোগাযোগ রাখি। যখন ভারতে যাব, তখন আশা করি বিরাট আমার সঙ্গে যোগ দেবে। একটু টেনিস, একটু ক্রিকেট খেলব, মজা করব এবং খেলাধুলার ইতিবাচক বার্তা ছড়াব।”

এদিকে অনুষ্ঠানের মূল আকর্ষণে টেনিসই ছিল সবার চোখে। স্পোর্টসম্যান অব দ্য ইয়ার হয়েছেন কার্লোস আলকারাজ এবং স্পোর্টসউম্যান অব দ্য ইয়ার হয়েছেন আরিনা সাবালেঙ্কা। দুজনেই ২০২৫ সালের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর