শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জোকোভিচ-আলকারাজ ফাইনাল, ইতিহাস গড়বেন কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

জোকোভিচ-আলকারাজ ফাইনাল, ইতিহাস গড়বেন কে?

জ্যানিক সিনারের বিপক্ষে পাঁচ সেটের নাটকীয় জয়ের মাধ্যমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। অন্যদিকে, আরেক সেমিফাইনালে পায়ের ইনজুরি নিয়েও সাড়ে পাঁচ ঘণ্টার দীর্ঘ ও রোমাঞ্চকর লড়াই শেষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে জায়গা করে নিয়েছেন কার্লোস আলকারাজ।

আজ দুপুর আড়াইটায় মেলবোর্ন পার্কে ইতিহাস গড়ার লড়াইয়ে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ। এই দুই তারকার ম্যাচ ঘিরে টেনিসপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। তবে অভিজ্ঞতায় অনেক এগিয়ে আছেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ।

এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে পারেননি আলকারাজ। অন্যদিকে, এই টুর্নামেন্টে জোকোভিচের দখলে রয়েছে রেকর্ড ১০টি শিরোপা। আজ যদি তিনি শিরোপা জিতে কোর্ট ছাড়েন, তাহলে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন জোকোভিচ।

সব মিলিয়ে আজকের ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে টেনিস ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর