রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম

শেয়ার করুন:

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিক থেকে শুরু করে বিশ্বের দুর্গম সব গন্তব্যে ভিডিও ধারণের পাশাপাশি সালাহউদ্দীন সুমন বাংলাদেশের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, অপরিচিত ভূ-প্রকৃতি এবং গ্রামবাংলার জীবন-জীবিকা তুলে ধরে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

তিনি বলেন, ‘আপনারা যদি এগিয়ে আসেন, আমাদের মন্ত্রণালয় রেডি আছে। আপনারা যেখানে পিপিপি মডেল অথবা লিজিং চান, সেটা যদি আপনারা বিকাশ ঘটাতে পারেন, আমরা প্রস্তুত রয়েছি। যে-কোনো অবস্থাতেই আপনারা আসেন, আমরা আলোচনা করে এগুলো লিজ আউট করব। যাতে করে আপনারাও এই পর্যটন বিকাশে ভূমিকা রাখতে পারেন। সেই সঙ্গে সরকারও লাভবান হতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি। তিনি বলেন, ‘পর্যটন খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত এবং তরুণ উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা স্থায়ী কমিটির পক্ষ থেকে এই খাতের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করেছি।’

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর