শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরপুর চ্যাম্পিয়নস লিগ ’২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন “ওয়াইল্ডফায়ার”

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

মিরপুর চ্যাম্পিয়নস লিগ ’২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন “ওয়াইল্ডফায়ার”
মিরপুর চ্যাম্পিয়নস লিগ ’২৬ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন “ওয়াইল্ডফায়ার”

রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে তরুণদের বহুল প্রতীক্ষিত ফুটবল আসর — “মিরপুর চ্যাম্পিয়নস লিগ ২০২৬”। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৬টি দল। শুরু থেকেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন।

দীর্ঘ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল — “স্টর্মবর্ন টাইটানস” এবং “ওয়াইল্ডফায়ার”। রুদ্ধশ্বাস সেই ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর সেখানেই স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় টিম “ওয়াইল্ডফায়ার”, হয়ে যায় “এমসিএল ২৬”-এর নতুন চ্যাম্পিয়ন। 

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিল “ইলেশন ইভেন্ট সলিউশন”। এছাড়াও সহযোগিতায় ছিল “ইউ-এস বাংলা এয়ারলাইন্স”, “প্রাণ-আরএফএল”, “ফিওনা রিসোর্ট”, “নোরিয়া বায়ো গ্যাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং”, “টিংকার’স টি” এবং “বেকহাউজ বাইটস”। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর বিভাগের উপকমিশনার ফারুক হোসেন লোটাস, কর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন বাবু, এনএসআই এর সহকারী পরিচালক নোবেল এবং ইলেশন ইভেন্ট সলিউশনের সিইও ফারিয়া বিনতে শামস। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিয়াদ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে তিনি দুরন্ত বাইসাইকেল এর পক্ষ থেকে পান একটি আকর্ষণীয় বাইসাইকেল। এছাড়াও চ্যাম্পিয়ন দল ওয়াইল্ডফায়ার -এর জন্য “ফিওনা রিসোর্ট”-এর পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ পুল পার্টি।

পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করেছে এমসিএল কমিটি। আয়োজকদের মধ্যে ছিলেন সজল শাহরিয়ার সিফাত, আল আয়াত ফাহিম, মেজবাউল সকাল এবং তাদের পুরো টিম।

তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর