মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসির প্রত্যাবর্তনে এমবাপের ঝলক, শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১১:১০ এএম

শেয়ার করুন:

মেসির প্রত্যাবর্তনে এমবাপের ঝলক, শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি  

লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর আর্থিকভাবে বেশ লাভবান হয়েছিল ফরাসি ক্লাবটি। টিভি স্বত্ত্ব থেকে শুরু করে জার্সি বিক্রি সব দিকেই ব্যবসা সফল ছিল প্যারিসের দলটি। তবে ক্লাবটি থেকে লা পুলগার বিদায়ের আলোচনা যখন চারিদিকে ঠিকই তখন ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নেমেছে মেসি। আর্জেন্টাইনের প্রত্যাবর্তনের দিনে আজাকসিওকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়ের দল।  

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসি যেন পিএসজির জন্য বাড়তি অনুপ্রেরণা। পার্ক দেস প্রিন্সেসে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। 

স্প্যানিশ তারকা ফাবিয়ান রুইজের গোলে ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। রেলিগেশন জোনে থাকা আজাকসিও ম্যাচে ফেরার আগেই ৩৩তম মিনিটে আরো পিছিয়ে পড়ে। আশরাফ হাকিমির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।  

ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য করে পিএসজি। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৪৭ ও ৫৪তম মিনিটে আজাকসিওর জালে জোড়া গোল করেন এই ফরাসি তারকা। 

শেষ দিকে আত্মঘাতী আরেকটি গোল হলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। এই জয়ে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে মেসি-এমবাপেরা। লিগের বাকি আর তিন ম্যাচের মধ্যে ৪ পয়েন্ট পেলেই লিগ ওয়ান শিরোপা পিএসজির ঘরে উঠবে। 

এমএএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর