অবশেষে ক্লাবের প্রত্যাশা মতো ফল না করায় ছাঁটাই করা হলো চেলসি কোচ গ্রাহাম পটারকে। গত অক্টোবরে নর্থ লন্ডনের ক্লাবটির দায়িত্ব নেওয়ার ছয় মাস পরেই চাকরি হারাতে হলো এই ইংলিশ কোচের। এক বিবৃতি দিয়ে তাকে ছাঁটাই করার বিষয়টি নিশ্চিত করেছে ব্লুজ কর্তৃপক্ষ।
গত শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নিজেদের মাঠে ২-০ গোলে হারের স্বাদ পায় চেলসি। এরপরই তার চাকরি হারানো অনেকটাই নিশ্চিত হয়ে যায়, শেষ পর্যন্ত যার প্রমাণ মিলল ক্লাবের বিবৃতিতে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব, দেশের ফুটবল ধ্বংস হতে দেব না’
৩ এপ্রিল (রোববার) রাতে চেলসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘চেলসি ঘোষণা করেছে যে, গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। ক্লাবের সুবিধার্থে ক্লাব ছাড়তে সম্মত হয়েছেন তিনি। গ্রাহাম আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন, যেখানে আমরা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব। চেলসি গ্রাহামকে তার সমস্ত প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করবে। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দলের দায়িত্ব নেবেন ব্রুনো সালটার।’

উল্লেখ্য, চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো কোচ বরখাস্ত করল চেলসি। টমাস টুখেলের পর মাত্র ছয় মাসের মধ্যেই চাকরি হারালেন ইংলিশ কোচ গ্রাহাম পটার।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ঘরের মাঠে মেসি–এমবাপ্পেদের হার
পটারের জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে ব্রুনো সাল্টার দায়িত্ব পালন করবেন। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চেলসির কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন ক’দিন আগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব হারানো হুলিয়ান নাগেলসম্যান।
এখন পর্যন্ত ২৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে চেলসি।
এফএইচ

