মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও আবেদনময়ী ফুটবলার এই নারী  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

শেয়ার করুন:

বিশ্বের সবচেয়ে সুন্দরী ও আবেদনময়ী ফুটবলার এই নারী  

পেশায় ফুটবলার। অথচ তাঁর ফুটবল ক্যারিয়ার নিয়ে নেই মাথাব্যথা। তাঁর ম্যাচ চলাকালীন মাঠে ভিড় হয় ঠিকই, কিন্তু তা কতটা ফুটবলের জন্য তা নিয়ে সন্দেহ রয়েছে। ঠিক এমনই একজন জনপ্রিয় বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার ক্রোয়েশিয়ার আনা মারিয়া মারকোভিচ। বিশ্বের আবেদনময়ী ফুটবলারের তকমা এখন তাঁরই গায়ে।

সুইজারল্যান্ডে জন্ম এই সুন্দরী ফুটবলারের। সুইস ফুটবল ক্লাব গ্রাসহপারের হয়ে খেলেন। তবে জাতীয় দলে ক্রোয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। গতবছরই অভিষেক হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী  এই ফুটবলারের। তারপর থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিনি।  

এদিকে সম্প্রতি এই সুন্দরী ফুটবল পোশাক পরে নিজের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, 'আপনি কি মনে করেন আমি এই দ্বিতীয় ছবিতে কী ভাবছিলাম?' সেখানে অনেকেই মন্তব্য করে বলেছেন, আনা আপনি হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা ভাবছিলেন! 

এদিকে ক্রোয়েশিয়ার এই ফুটবলার কিছুদিন আগে বলেছিলেন, তিনি রোনালদোর বড় ভক্ত। তবে ২৩ বছর বয়সী আনার প্রিয় ক্লাব চেলসি। তাঁর প্রিয় ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এছাড়া লুকা মদ্রিচের খেলা দেখতেও ভালবাসেন আনা। আবার রোনালদো স্কিল দেখতেও তাঁর ভাল লাগে।

অন্যদিকে  কখনও বিকিনি, কখনও শর্টস পরে মাঝেমধ্যেই ইনস্টায় ছবি দেন আনা। এদিকে সুন্দরী ফুটবলার হয়ে আসার গল্পটা বেশ অদ্ভুত করে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফ্যান ফলোয়ার প্রচুর। অনেকেই বলেন, তিনিই নাকি এই বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর