তবে কি পিএসজিতে শেষ হতে যাচ্ছে নেইমার অধ্যায়? গুঞ্জন উঠেছে নামমাত্র মূল্যে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে বিক্রি করে দিতে প্রস্তুত ফরাসি ক্লাবটি।
সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টের দেওয়া তথ্যমতে, চলতি বছরের জুনেই নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি। স্পোর্ট আরও জানায়, দলের গঠনমূলক পরিবর্তন ও বেতন-ভাতার বিষয়টিকে মাথায় রেখেই এই সেলেসাও তারকাকে বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি। সেক্ষেত্রে নেইমারকে কিনতে ১০ কোটি ইউরো গুণতে হবে আগ্রহী ক্লাবগুলোকে।
আরও পড়ুন- বিশ্বকাপ না জেতায় গার্লফ্রেন্ড হারালেন এমবাপে

মূলত সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে ধরে রাখতে মরিয়া পিএসজি। তাছাড়াও নেইমারকে বিক্রি করে যে টাকা পাবে ক্লাবটি, তা দিয়ে মেসিকে বিশাল অঙ্কের বেতন দেওয়ার পাশাপাশি এমবাপেকে ধরে রাখার চিন্তা নাসির আল খেলাইফির ক্লাবটির।
তবে পিএসজি ছাড়লে নেইমারের গন্তব্য কোথায়, তা নিয়ে আছে ধোঁয়াশা। বিভিন্ন গণমাধ্যমের দাবি, নেইমারের সম্ভাব্য গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসেল ইউনাউটেড।
আরও পড়ুন- সৌদিতে ‘নিষিদ্ধ কাজ’, শাস্তির মুখে পড়তে পারেন রোনালদো
উল্লেখ্য, ফুটবল বিশ্বে এখন পর্যন্ত নেইমারই সবচেয়ে দামী ফুটবলার। ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন এই সেলেসাও তারকা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচে করেছেন ১১৫ গোল। (সূত্র-গোল.কম)
এফএইচ




