শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

২১১টি দেশে নির্মিত হবে ‘পেলে স্টেডিয়াম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

২১১টি দেশে নির্মিত হবে ‘পেলে স্টেডিয়াম’

এডসন আরান্তেস দো নাসিমেন্তো। অনেকেই হয়তো এই নামটার সঙ্গে অপরিচিত। তিনি আর কেউ নন। ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘পেলে’। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে ফুটবল জগতে আলো ছড়ানো পেলে নিজেকে সমৃদ্ধ করেছিলেন নিজ গুণেই। সেলেসাও জার্সিতে তিন বার বিশ্বকাপ জিতেছেন ফুটবল সম্রাট। তবে এসব কিছুই এখন স্মৃতির পাতায় ব্রাজিল সমর্থকদের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। তার শেষকৃত্যে মানুষের ভল নেমেছে। 

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের স্টেডিয়ামে রাখা হয়েছে পেলের কফিনবন্দী নিথর দেহ। এই কিংবদন্তির শেষ কৃত্যে উপস্থিত হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেছেন, পৃথিবীর সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করা হবে।

সারা বিশ্বে ২১১টি দেশ ফিফার অধীনে রয়েছে। সেই সব দেশে পেলের নামে একটি করে স্টেডিয়াম হতে পারে। ফিফার তরফে এমন আবেদন করা হবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ফুটবল রাজার স্মরণে এই অনুরোধ সব দেশকে করবেন। তিনি বলেন,  “বিশ্বের সব ফুটবল খেলুড়ে দেশকে আমরা বলব তাদের দেশের একটি স্টেডিয়ামের নাম পেলের নামে রাখতে।”

অপরদিকে ব্রাজিলের পোস্টারবয় নেইমার এই কিংবদন্তির বিদায়ের দিনে উপস্থিত হতে পারেননি। পিএসজি তারকার বাবা নেইমার সিনিয়র ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’কে বলেছেন, ‘নেইমার আসবে না। তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’ 

মঙ্গলবার সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে পেলের কফিন। পেলেকে নিয়ে যাওয়া হতে পারে তাঁর পৈতৃক ভিটাতেও। সেখানে থাকেন তাঁর শতবর্ষী মা ডোনা সেলেস্তে আরান্তেস। 

এমএএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর