রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

ছবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ উদযাপন

অপেক্ষার প্রহর শেষ হয়েছে। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে অবশেষে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ম্যারাডোনার উত্তরসূরিরা। গোটা ফুটবল বিশ্বকে উল্লাসে মাতিয়ে চির অধরা সোনালি ট্রফিটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তারা। এবার শুধু উদযাপনের পালা। নিজ দেশে ফিরে সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন লিওনেল মেসিরা। 

লিওনেল স্ক্যালোনির দলের জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ইজেজা বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে ট্রফি হাতে উদাযাপনে মাতোয়ারা ফুটবলার থেকে সমর্থকেরা। 


বিজ্ঞাপন


নিজ দেশে বিমান থেকে ট্রফি হাতে নামছেন মেসি ও কোচ স্ক্যালোনি 

 

ছাদখোলা বাসে সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতোয়ারা ফুটবলাররা 
সমর্থকদের বাঁধভাঙা উল্লাস  
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ঢেলে সাজানো হয়েছে
জীবনের ঝুঁকি নিয়ে সমর্থকরা ঐতিহাসিক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত
সতীর্থ ডি পল, পারেদেসের সঙ্গে মেসি 

 

এমএএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর