রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৫ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

কাতার বিশ্বকাপে লিওনেল পা ফেলার আগ থেকেই জোরেশোরেই শোনা যাচ্ছিল ফুটবলের জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে ২২তম আসর খেলেই। এই তারকা কিছু কিছু গণমাধ্যমে তার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিনি জানান, আরো কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন। 

মেসির বয়স সবে ৩৫ চলে। কিন্তু তার দুর্দান্ত ফর্ম আর খেলা দেখে বলার উপায় নেই তার বয়সের ছাপ পড়েছে। এই সাবেক বার্সা তারকা বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। জিতেছেন গোল্ডেন বল।

বিশ্বকাপের ফাইনালে জয় পেয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছে, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন তা যথেষ্ট।

তিনি আরও বলেন, আমি ফুটবলকে ভালবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর