রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ব্রাজিলের সম্ভাব্য একাদশ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ব্রাজিলের সম্ভাব্য একাদশ 

২০ বছরের আক্ষেপ দূর করতে আর মাত্র তিন ম্যাচ দূরে ব্রাজিল। যদি বাধা টপকাতে পারে সেলেসাওদের পূরণ হবে হেক্সা মিশন। তবে তার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেতে হবে নেইমারদের।

অপরদিকে মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা ফেলেছে লেফটব্যাক পজিশন। প্রথম দুই ম্যাচে এ জায়গায় নিখুঁতভাবে দলকে সামলে ছিলেন অ্যালেক্স সান্দ্রো। তবে ক্যামেরুন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার অনুপস্থিতিতে নিজেদের খুব একটা প্রমাণ করতে পারেননি অ্যালেক্স টেলেস ও দানিলো। এখন দেখার বিষয় আজ  কাকে লেফট ব্যাক পজিশনে খেলান তিতে।


বিজ্ঞাপন


অন্যদিকে আক্রমণে তো রয়েছেনই নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। ইউরোপের দল ক্রোয়েশিয়ার বিপক্ষে কোনো রকম ঝুঁকি নিতে যাবেন না ব্রাজিলের কোচ। কারণ,  ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে এসে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়েগো সিলভা, দানিলো, ক্যাসিমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।   

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর