রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ডি মারিয়া-ডি পলের ইনজুরিয়ে নিয়ে যা বললেন স্কালোনি  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

ডি মারিয়া-ডি পলের ইনজুরিয়ে নিয়ে যা বললেন স্কালোনি  

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এ খেলা। শেষ চারের লড়াই নিশ্চিত করতে হলে লিওনেল মেসিদের পার হতে হবে নেদারল্যান্ডস বাধা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগেই ইনজুরি ভাবাচ্ছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে।  

শেষ ষোলোর লড়াইয়ে ইনজুরির কারণে খেলেননি তারকা খেলোয়ার ডি মারিয়া। এছাড়া আজকের ম্যাচেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা। অপরদিকে চোট পেয়েছেন রদ্রিগো ডি পল। ম্যাচের তিন দিন আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। চোটের কারণে গত দুইদিন অনুশীলনেও ঠিকঠাক আসেননি এ মিডফিল্ডার। কোয়ার্টারে না খেলার সম্ভাবনা রয়েছে তার।  


বিজ্ঞাপন


তাই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, আমাদের আরও একটি প্রশিক্ষণ সেশন আছে। আমরা দেখব রদ্রিগো এবং ডি মারিয়া খেলতে পারবে কি না। সিস্টেমটি সম্ভবত উইঙ্গাররা শারীরিকভাবে কেমন করছে তার উপরও নির্ভর করবে। কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে খেলবে শতভাগ ফিট হয়ে খেলবে।

স্কালোনি আরও বলেন, ডি মারিয়া এবং ডি পল অরেঞ্জদের বিপক্ষে ম্যাচটি মিস করলেও প্রতিপক্ষকে হুমকি দেয়ার মতো যথেষ্ট ফায়ার পাওয়ার রয়েছে আর্জেন্টিনার। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর