রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

‘এই ম্যাচ আর্জেন্টিনার জন্য ফাইনাল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

‘এই ম্যাচ আর্জেন্টিনার জন্য ফাইনাল’

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয়ের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। তবে সেসব স্মৃতি ভুলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। 


বিজ্ঞাপন


অপরদিকে মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হওয়া ম্যাচগুলোতে ইতিহাস কথা বলে আর্জেন্টিনার পক্ষে। তাদের বিপক্ষে অতীতে যত ম্যাচ খেলা হয়েছে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। সব মিলিয়ে ৩০ ম্যাচের মধ্যে ১৫টিতে জয় আর্জেন্টিনার। অন্যদিকে ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। 

তাইতো মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

মার্টিনেজ বললেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।’

সৌদি আরবের বিপক্ষে নিজেদের করা সেসব ভুল আর মেক্সিকোর বিপক্ষে করতে চান না মার্টিনেজ। ‘আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।’ 


বিজ্ঞাপন


এদিকে পরের দুটি ম্যাচ জিতলে আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত। আর আর্জেন্টিনা যদি মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটির একটি জেতে এবং একটি হারে, তাহলে শেষ ষোলোতে যেতে হলে অনেক হিসাব মেলাতে হবে মেসিদের।

এসটি 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর