মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার ফর্ম পিএসজিতেও সঙ্গী মেসির, এমবাপেও পেলেন গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার ফর্ম পিএসজিতেও সঙ্গী মেসির, এমবাপেও পেলেন গোল

লিওনেল মেসির সময়টা দারুণ কাটছে। আর্জেন্টিনার টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে যেমন উজ্জ্বল তিনি, তেমনি প্যারিস সেইট জার্মেইঁয়ের হয়েও নিজেকে রাঙিয়ে চলছেন ক্ষুদে জাদুকর। গতকাল কিলিয়ান এমবাপের সঙ্গে লক্ষ্যভেদ করেছেন তিনিও, তাতে ফরাসি জায়ান্টরা পেয়েছে ২-১ গোলের জয়।

টেবিলের তলানীর দিকে থাকা নিসের বিপক্ষে শুরুটা দারুণ করেছিল প্যারিস। এমবাপেকে শুরুতে নামাননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তবে মেসি-নেইমার বুঝতে দেননি ফরাসি সেনসেশনের অভাব। তাদের সঙ্গে আক্রমণভাগে শুরু করেন হুগো একিতিকে।

২৮ মিনিটে ফ্রি কিকে গোল করে প্যারিসের জার্সিতে ফ্রি-কিক খরাও কাটান মেসি। বক্সের একটু বাইরে নিসের অধিনায়ক দান্তের ফাউলের শিকার হলে এ সুযোগ আসে আর্জেন্টাইন অধিনায়কের হাতে। 

বিরতির কিছু আগে আবারও নিস ভক্তদের হৃদস্পন্দন বাড়ান মেসি। তার শট ক্যাসপার স্মেইকেলের হাত ছুঁয়ে বেরিয়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। তবে বিরতির পর নিসকে লড়াইয়ে ফেরান গায়েতান লাবোর্দে।

গোল হজম করে গালতিয়ের নামিয়ে দেন তরুপের তাস এমবাপেকে। ফরাসি 'নম্বর ১০'ও দেন আস্থার প্রতিদান, ৮৩ মিনিটে গোল করেন তিনি। তাতেই নিশ্চিত হয় পিএসজির জয়। এই জয়ে ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্র নিয়ে লিগ ওয়ানের শীর্ষে উঠে এলেন মেসি-এমবাপেরা। 

এআইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর