বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৭:২৫ এএম

শেয়ার করুন:

মেসির দুর্দান্ত গোলে এগিয়ে আর্জেন্টিনা

লিওনেল মেসির পা থেকেই এলো কাঙ্ক্ষিত গোল। বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তার গোলেই এগিয়ে গেছে আর্জেন্টিনা। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনা অধিনায়কের জন্যও এটি বিশেষ এক মুহূর্ত।

ম্যাচের শুরুতেও এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। খেলার মাত্র পাঁচ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান অধিনায়ক লিওনেল মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারির পতাকা ওঠার সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে যায় গোলটি। রিপ্লেতে দেখা যায়, খুব অল্প ব্যবধানে অফসাইড অবস্থানে ছিলেন মেসি।


বিজ্ঞাপন


ফলে বিশ্বকাপে নিজের ১৪তম গোলের অপেক্ষা আরও কিছু সময় অপেক্ষা করতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় আর্জেন্টিনা।

তবে শুধু আর্জেন্টিনাই নয়, একই অভিজ্ঞতার সাক্ষী হয়েছে আলজেরিয়াও। ম্যাচের এক পর্যায়ে তারাও বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন ম্যাচ কর্মকর্তারা। ফলে দুই দলই অফসাইডের কারণে সম্ভাব্য দুটি গোল হারায়।

আজকের ম্যাচটি মেসির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে আরও কয়েকটি কারণে। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে এই মাইলফলক স্পর্শ করা ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতওয়া।

দিনটি মেসির জন্য আরও স্মরণীয়, কারণ ঠিক ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তার। আর দেশের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে মাঠে নামা প্রথম ফুটবলারও তিনি।


বিজ্ঞাপন


এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবারের আসরে ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তারাও এই রেকর্ডে ভাগ বসাবেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা; মাঝমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; আর আক্রমণভাগে থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর