যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যকে রাখা হয়েছে দলে। নেতৃত্ব দেবেন তারকা ফুটবলার লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসির জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
এছাড়া দলের ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ ১৭ জনকে দলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন যারা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;
বিজ্ঞাপন
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।
এমআর




