বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

২২ বছর পর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:১৪ এএম

শেয়ার করুন:

২২ বছর পর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল

বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজা আর্সেনাল। দীর্ঘ ২২ বছর পর অবশেষে আবার প্রিমিয়ার লিগ জিতল গানাররা।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জিততেই হতো সিটিকে। কিন্তু প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে বসে তারা। প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচজুড়ে চেষ্টা চালিয়েছে সিটি। একদম শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরালেও তা সিটির শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল না।


বিজ্ঞাপন


এই ড্রয়ের পর ৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচ খেলে আর্সেনাল এগিয়ে আছে ৪ পয়েন্টে। লিগে দুই দলেরই মাত্র একটি করে ম্যাচ বাকি থাকায় গাণিতিকভাবেই সিটির আর আরতেতার দলকে ছোঁয়া সম্ভব নয়। ২০২৫/২৬ মৌসুমের শেষ দিনে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যখন আর্সেনাল মাঠে নামবে, তখন তারা নামবে চ্যাম্পিয়ন হিসেবেই। এটি গানারদের ইতিহাসের ১৪তম লিগ শিরোপা, যা ইংলিশ ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

arsenal-2

আর্সেনালের এই জয়ে পরোক্ষ ভূমিকা রেখেছেন বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা, যিনি মিকেল আরতেতার ছোটবেলার বন্ধু। সিটিকে রুখে দিয়ে তিনি নিজের ক্লাবের জন্যও ইতিহাস লিখেছেন। এই ১ পয়েন্টের সুবাদে আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করল বোর্নমাউথ।

ম্যাচের শেষ দিকে সিটির গ্যালারি থেকে ভেসে আসছিল পেপ গার্দিওলাকে আরও একটা বছর ধরে রাখার আকুতি। তবে সিটির ডাগআউটে স্প্যানিশ এই কোচের অধ্যায় এখন স্রেফ আর একটি ম্যাচের। লিগের শেষ দিন পর্যন্ত আর্সেনালকে স্নায়ুচাপে রাখার যে সুযোগ সিটির সামনে ছিল, তা আজ শেষ হয়ে গেছে।


বিজ্ঞাপন


rr

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গার্দিওলা বলেন, ‘খুব কঠিন একটা ম্যাচ ছিল। আমাদের কিছুটা শক্তির অভাব ছিল, যা প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলার কারণে স্বাভাবিক। তাও আমরা লড়াই করেছি। খেলোয়াড়েরা তাদের সবটুকু ঢেলে দিয়েছে।’ চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আর্সেনাল, মিকেল আরতেতা এবং তাদের খেলোয়াড়দের অভিনন্দন। তারা এটার যোগ্য।’

/একেবি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর