আইপিএল বন্দনায় বুঁদ হয়ে আছে সমগ্র ভারত। এরমধ্যেই ওড়িশার একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ওড়িশার কটক জেলার মহিশালন্দে তর্কাতর্কির জেরে খুন হতে হয়েছে এক ব্যক্তিকে। এই ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
তবে ঠিক কে খুন হয়েছেন, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ওড়িশার বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে আম্পায়ার খুন হয়েছেন। আবার কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, খুন হয়েছেন এক দর্শক। কিন্তু এই বিষয়ে পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন- পিএসজির সঙ্গে মেসির বিবাদ চরমে!
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিশালন্দে শঙ্করপুর ও বেরহামপুরের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সব ঠিকঠাকই ছিল। ঝামেলা শুরু হয় আম্পায়ারের একটি ‘নো বল’ ডাকা নিয়ে। তার এই সিদ্ধান্তে মাঠে থাকা ক্রিকেটাররা খুশি হতে পারেননি। যার রেশ ছড়ায় দর্শকদের মাঝে।
আরও জানা যায়, লাকি রাউত ও জগ্গা রাউত নামের দুই সমর্থকের মধ্যে ব্যাপক তর্কাতর্কি হয়। এরপর জগ্গা তার ভাই মুন্না রাউতকে ডেকে আনেন। মুন্না এসেই ব্যাট দিয়ে লাকিকে বেধড়ক মারতে থাকেন। নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন লাকি। তখন মুন্না তার বুকে ছুরি ঢুকিয়ে দেন। সঙ্গে সঙ্গে স্থানীয় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান লাকি।
আরও পড়ুন- ম্যানইউকে হারিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসেল
বিজ্ঞাপন
এই খবর ছড়িয়ে পড়া মাত্রই স্থানীয় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজিত স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানায়।
এফএইচ

