রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ভারতকে হোয়াইটওয়াশ করতে চান লিটন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:০০ পিএম

শেয়ার করুন:

ভারতকে হোয়াইটওয়াশ করতে চান লিটন 

২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর আবারও ঘরের মাঠে সিরিজ জিতল। ঢাকার পর এবার চট্টগ্রামে শেষ ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো কোহলি-রোহিতদের হোয়াইটওয়াশের স্বাদ দিবে বাংলাদেশ।

টাইগারদের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে পরে ছিটকে যান ভারত সিরিজ থেকে। যার দায়িত্ব এসে পড়ে লিটন দাসের ওপর। ওয়ানডে দলে অধিনায়কত্বের হিসেবে অভিষেক তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে সে চাপ সামালিয়ে পরীক্ষায় ভালোভাবেই সফল লিটন। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন-সাকিবরা।


বিজ্ঞাপন


ওয়ানডেতে বাংলাদেশ শেহ কিছু বছর ধরে শক্তিশালী দল। তবে প্রতিপক্ষ যখন ভারতের মতো দল, তখন সিরিজ জয়টা পেয়েছে ভিন্ন মাত্রা। ম্যাচ শেষে তাই লিটন বলছেন, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় লিটন বলেন, অধিনায়ক হিসেবে সিরিজ জয়, স্বপ্ন সত্যি হওয়ার মতো।

ম্যাচজয়ের নায়ক মিরাজ-মাহমুদউল্লাহকেও ভুললেন না অধিনায়ক। বলেন, মিরপুরে ২৪০-এর মতো স্কোর যথেষ্ট মনে হয়েছিল। কিন্তু আমরা শুরুতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে মিরাজ ও মাহমুদউল্লাহ অসাধারণ খেলেছে।

সিরিজের শেষ ম্যাচ আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর এবার চট্টগ্রামেও জিততে চান বাংলাদেশ কাপ্তান। 

এসটি 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর