রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

৭ বছর পর ঢাকায় কোহলি-রোহিতরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

৭ বছর পর ঢাকায় কোহলি-রোহিতরা

তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে ঢাকায় পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় কোহলি-রোহিতরা।

২০১৫ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আজ ঢাকায় পা রাখছে ভারত। মিরপুরে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দুই দল। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর তিনদিনের বিরতি নিয়ে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। ২২ ডিসেম্বর মিরপুর টেস্ট দিয়ে শেষ হবে রোহিত-কোহলিদের বাংলাদেশ সফর।


বিজ্ঞাপন


আরও পড়ুন- টেস্টে নতুন বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের

মুম্বাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন রোহিত শর্মারা। এখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁতে যাবেন তারা। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথাও রয়েছে তাদের।  

২০১৫ সালে সবশেষ বাংলাদেশে এসেছিল ভারত। সেবার তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। সফরের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় তারা। একমাত্র টেস্টটি হয়েছিল ড্র।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শার্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর