বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজশাহীর যাওয়ার পথে ক্রিকেটারদের লাগেজ উধাও!

স্পোর্টর্স রিপোর্টার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীর যাওয়ার পথে ক্রিকেটারদের লাগেজ উধাও!

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় নিজেদের সবশেষ ম্যাচ খেলে স্বাগতিক শহরে ফিরে গেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা।

বুধবার (১৪ অক্টোবর) ক্রিকেটাররা বিমানযোগে রাজশাহীতে পৌঁছেছেন।

এর আগের দিনই ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। 

যেখানে ছিল ক্রিকেটারদের পাসপোর্ট, মোবাইলসহ গুরুত্বপূর্ণ সব জিনিস। সেই গাড়ি থেকে ৮টি লাগেজ উধাও হয়ে গিয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির সিকিউরিটি বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে, বৃহস্পতিবার কয়েকটি লাগেজ উদ্ধার করা গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। আশা করছেন বাকিগুলোও হয়তো পাওয়া যাবে। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর