বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সূর্যকুমারের ব্যাটে রেকর্ড গড়ে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

সূর্যকুমারের ব্যাটে রেকর্ড গড়ে জিতল ভারত

সেন্ট কিটসে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের দৃঢ়তায় ১৬৪ রানে থামে ক্যারিবিয়দের ইনিংস। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের আগ্রাসী অর্ধশতকে ভর করে ৭ উইকেটের জয় পায় সফরকারী দল। আর তাতেই পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।  

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রেকর্ড গড়ে জিততে হয়েছে রোহিতদের। এর আগে এই মাঠে ১৪৭ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই অধিনায়ক রোহিত শর্মা আউট না হয়েও সাজঘরে ফিরেছেন। আলজারি জোসেফের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফাইনলেগ দিয়ে চার মেরেছিলেন রোহিত। সেই শটটি খেলার পর কোমরের নিচের পেশিতে টান পড়ে  এই ডানহাতি ব্যাটারের। 

তারপর ক্রিজে নামেন শ্রেয়াস আয়ার। এই ডানহাতি ব্যাটারকে সঙ্গে নিয়ে ওয়ার্নার পার্কে রীতিমত ঝড় তুলেন সূর্যকুমার। এ ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। এ ডানহাতি ব্যাটারের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসে ভর করে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় ভারত। 

এর আগে কাইল মায়ার্সের ৫০ বলে ৭৩ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পক্ষে দুইটি উইকেট নেন ভুবেনশ্বর কুমার। 

৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। এ জয়ে সিরিজ জয় থেকে আর ম্যাচ দূরে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুইটি ম্যাচ আমেরিকার ফ্লোরিডায় ৬ ও ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। 

এমএএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর