রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাঁচ দিন দাপট দেখানোর পরিকল্পনা নিয়ে নামছেন মুমিনুলরা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২২, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

পাঁচ দিন দাপট দেখানোর পরিকল্পনা নিয়ে নামছেন মুমিনুলরা 

রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম লড়াই। চট্টগ্রাম টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের সাদা পোশাকের দলপতি মুমিনুল হক বললেন, টেস্টের পাঁচটি দিনই দাপট দেখিয়ে জিততে চান তারা। 

সবসময় জেতার জন্য খেলতে নামেন বলে জানান  মুমিনুল, ‘যখন খেলি জেতার জন্য খেলি। এখানেও এই পরিকল্পনা নিয়েই খেলব। ম্যাচ জেতার জন্যই খেলব। আগে কী হল না হল এগুলো নিয়ে কখনও চিন্তা করতে পারবেন না। যারা ৫ দিন চাপ সামলাতে পারবে তারাই ম্যাচ জিতবে। অতীতে কী হয়েছে এসব ভূমিকা রাখে না।’

রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় উত্তাল শ্রীলঙ্কা। সাধারণ মানুষের বিক্ষোভ দমাতে প্রশাসনকে ব্যবহার করছে সরকার। দেশের এমন টালমাটাল অবস্থায় ভালো কিছু উপহার দিতে চায় লঙ্কানরা। 

তবে প্রতিপক্ষের বর্তমান অবস্থা নিয়ে না ভেবে নিজেদের কাজটি আগামী পাঁচ দিন ভালোভাবে সারতে চান স্বাগতিক অধিনায়ক। মুমিনুল বলেন, ‘ওরা কী চিন্তা করছে এটা আমাদের ভেবে লাভ নেই। আমরা কীভাবে ৫ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, দাপট দেখাতে পারি এটাই আমাদের চিন্তা। ওদের নিয়ে এত চিন্তা করছি না। একেবারে ৫ দিনের চিন্তা না করে একদিন একদিন করে চিন্তা করতে হবে।’

দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকদিন আগেই টেস্ট সিরিজে হোয়াটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে আগামী ১৫ মে থেকে খেলায় ফিরছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় দিয়ে ২০২২ সালের শুরুটা হয় বাংলাদেশের । তাই এবারে ঘরের মাঠে সিরিজে দুটি ম্যাচই জিততে চায় স্বাগতিকেরা। 

এসও 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর