রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোরের ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত হতে চায় জাপানের ক্লাব এফসি ইমাবারি

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

যশোরের ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত হতে চায় জাপানের ক্লাব এফসি ইমাবারি

বাংলাদেশের তৃণমূল ফুটবলের উন্নয়ন, খেলোয়াড় তৈরি এবং কোচিং ব্যবস্থার আধুনিকায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে জাপানের পেশাদার ফুটবল ক্লাব এফসি ইমাবারি। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যশোরের শামস্ উল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের ক্লাবটির মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুরে যশোরের শামস্ উল হুদা ফুটবল একাডেমি এবং স্থানীয় বিভিন্ন অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন এফসি ইমাবারির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, আজকের পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী সময়ে এফসি ইমাবারির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

সংশ্লিষ্টরা জানান, এই চুক্তি বাস্তবায়িত হলে জাপানের ক্লাবটির সহযোগিতায় উন্নত প্রশিক্ষণ ও কোচিং ব্যবস্থা গড়ে তোলা, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ ও তাদের বিকাশ এবং খেলোয়াড় আদান-প্রদান কর্মসূচি পরিচালনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি খেলোয়াড় ও কোচদের দক্ষতা উন্নয়নেও যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, জাপানের পেশাদার ফুটবল ক্লাবের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এফসি ইমাবারির স্পন্সর মিতসুবিশির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোসি উইগাকি, বাফুফের সিনিয়র গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রবিউল ইসলাম, শামস্ উল হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামস্ উল বারী শিমুল এবং পরিচালক মাসুদুর রহমান টনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর