শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ১০০ ছবিতে আর্জেন্টিনার সেই ভয়ংকর ফাউল

যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম চলতি বছরের শেষ প্রান্তে এসে ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বিশ্ব ফুটবলের তীব্র উত্তেজনা আর যুদ্ধবিধ্বস্ত জনপদে টিকে থাকার লড়াই দুই বিপরীত মেরুর দুটি আলোকচিত্র বিশেষভাবে নজর কেড়েছে।

২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট পরা স্পেন ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করে। তবে হাইভোল্টেজ সেই লড়াইয়ে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে কড়া ফাউল করে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

929693371_1604280098170879_9163309697475018722_n

প্রতিপক্ষের পায়ের ছোঁয়া লাগতেই শূন্যে ছিটকে ওঠেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় কুবার্সি এবং পরে ব্যথায় কুঁকড়ে যান। গেটি ইমেজের চিত্রগ্রাহক আল বেল্লোর ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায়, কুবার্সির শরীর রীতিমতো এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, আর সবুজ ঘাসে দুজনের ছায়া ও মাঝমাঠের রেখা ফ্রেমটিকে দিয়েছে নাটকীয় মাত্রা।

অন্যদিকে টাইমের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে গাজা সিটিতে তোলা ফুটবলারদের অনুশীলনের একটি মর্মস্পর্শী স্থিরচিত্রও। ১৪ ফেব্রুয়ারি বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি ছবিটি ধারণ করেন।

HYBFqszWMAAyTAm

ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাব’-এর খেলোয়াড়েরা। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন বিধ্বস্ত হওয়ার পর সেই ধ্বংসস্তূপের মাঝেই নতুন করে মাঠ সাজানো হয়েছে।

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসাবশেষ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি খেলার উপযোগী করে তোলে। এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া খেলোয়াড়েরাও আবার মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন।

ইসরায়েল-হামাস যুদ্ধে গাজার প্রধান ফুটবল স্টেডিয়াম পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন এই মাঠ স্থানীয় ফুটবলারদের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর