শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো

একসময় ব্রাজিলের নাম শুনলেই মনে পড়ত জাদুময় ড্রিবল, চোখধাঁধানো গোল আর মাঠজুড়ে ছন্দময় খেলা। পেলে থেকে রোনালদিনহো প্রজন্মের পর প্রজন্ম সেই সৌন্দর্য দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে। কিন্তু এখন সেই পরিচিতি কি ম্লান হয়ে যাচ্ছে? কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও সরাসরি বলেছেন, বর্তমান ব্রাজিল আর আগের মতো নেই।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’ আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্য দেখে তিনি ব্রাজিলের ঘাটতি স্পষ্ট দেখেন। ব্যক্তিগত প্রতিভা থাকলেও সেটাকে একসূত্রে বাঁধার জায়গায় দুর্বলতা রয়েছে বলে মনে করেন তিনি।

ব্রাজিলের ফুটবলের ইতিহাসে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয় বিশেষ জায়গা দখল করে আছে। প্রতিটি শিরোপার পেছনে ছিল অসাধারণ প্রতিভা, দলীয় বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবলের ছাপ। কিন্তু বর্তমান প্রজন্মের খেলায় সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর