শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেতৃত্বে ফিরলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

নেতৃত্বে ফিরলেন রোহিত শর্মা

একসময় মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলের রাজা বানিয়েছিলেন রোহিত শর্মা। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির সেই সোনালি যুগের নায়ককেই আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজি। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ২০২৭ আইপিএল মৌসুমে দলকে নেতৃত্ব দেবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাব কিংসের কাছে ট্রেড করে অর্শদীপ সিংকে দলে আনার পর অধিনায়কের পদ শূন্য হয়ে পড়েছিল। সেই শূন্যতা পূরণে ফ্র্যাঞ্চাইজি আবার রোহিতের ওপরই ভরসা রেখেছে। ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে এনে রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল। 

কিন্তু হার্দিকের নেতৃত্বে দল আর আগের সেই দাপট দেখাতে পারেনি। ২০২৪-এ দশম, ২০২৬-এ নবম স্থান এবং মাঝের বছর প্লে-অফে উঠলেও শিরোপা থেকে দূরে থাকে মুম্বাই।

রোহিতের অধিনায়কত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে পাঁচবার আইপিএল জিতেছিল মুম্বাই। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৬৩ ম্যাচে তিনি ৯১টি জয় পেয়েছেন। শুধু আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১৫৮ ম্যাচে ৮৭ জয় তার নামে।

নেতৃত্ব ফিরে পেয়ে রোহিত বলেছেন, “আমার জীবনের বড় একটা অংশ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলকে নেতৃত্ব দেওয়া সবসময় গর্বের। আমরা কী অর্জন করতে পারি, সেটা নিয়ে আমার বিশ্বাস অটুট। আমাদের ব্র্যান্ড মনে রেখেই খেলব, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং খেলা উপভোগ করব।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর