শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লায়ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

১৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লায়ন

অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘ সময় ধরে নিয়মিত উপস্থিতি দেখানো স্পিনার নাথান লায়নের জন্য এবার বড় ধরনের চ্যালেঞ্জ এসেছে। ৩৯ বছর বয়সি এই অফস্পিনার ২০১১ সালে অভিষেকের পর থেকে ফিট থাকা অবস্থায় প্রথমবারের মতো টেস্ট দলের বাইরে থাকতে পারেন। ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুসারে, আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে তাকে ছাড়া স্কোয়াড ঘোষণা করা হয়।

১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নিয়ে অভিজ্ঞতায় ভরপুর লায়নকে চার ম্যাচের পুরো সিরিজেই উপেক্ষা করা হতে পারে বলে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে। তবে আগামী ভারত সফরে এখনো তার সুযোগ থাকতে পারে।

গত মৌসুমে অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের পর মাঠে ফিরেও পুরনো ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি। প্রত্যাবর্তনের পর ৪১.২০ গড়ে মাত্র ১০ উইকেট এবং দক্ষিণ আফ্রিকা সফরে ৪৩.৬৭ গড়ে ছয় উইকেট পেয়েছেন। গেবেখা টেস্টেও একাদশে জায়গা হয়নি। সবশেষ আট টেস্টের মধ্যে তিনবার ফিট থাকা সত্ত্বেও দলের বাইরে থাকতে হয়েছে। অথচ গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ২০১৩ সাল থেকে এমন ঘটনা ঘটেনি।

পার্থ স্টেডিয়ামে লায়নের রেকর্ড ভালো হলেও (২১.২০ গড়ে ২৯ উইকেট) অস্ট্রেলিয়া পেসনির্ভর আক্রমণ সাজাতে পারে। ঘরোয়া শেফিল্ড শিল্ডেও তিনি মাত্র চার উইকেট পেয়েছেন, যেখানে মিচেল সোয়েপসন ১১ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন।

মার্নাস লাবুশেনের বাদ পড়ায় ব্যাটিংয়েও পরিবর্তন আসছে। কুইন্সল্যান্ডের ২৭ বছর বয়সি জ্যাক ক্লেটন প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেতে পারেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর