শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর

আগামী মাসে অনুষ্ঠিতব্য নিজের বিদায়ী (টেস্টিমোনিয়াল) ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ। একইসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁদের সাথে একই ম্যাচে খেলবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

৪২ বছর বয়সি তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির সাথে খেলেছেন এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ হিসেবেও মাঠে নেমেছেন। বোকা জুনিয়র্সের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করা তেভেজ ২০১৮ সালে শৈশবের এই ক্লাবে ফিরে আসেন এবং চার বছর পর অবসরে যান। 

এবার আগামী ২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিদায়ী ম্যাচ।

৩৯ বছর বয়সি মেসি এবং ৪১ বছর বয়সি রোনালদো মাঠের লড়াইয়ে অসংখ্যবার একে অপরের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে থাকার সময় বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে।

তেভেজ যদি পর্তুগিজ এই ফরোয়ার্ডকে বোম্বোনেরায় আনতে সফল হন, তবে ইতিহাসে এই প্রথমবারের মতো নিজেদের প্রজন্মকে সংজ্ঞায়িত করা এই দুই মহাতারকা একই দলের হয়ে মাঠে নামতে পারেন।

মেসি ও রোনালদোর পাশাপাশি এই ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে আরও কয়েকজন কিংবদন্তি ফুটবলারের, যাঁদের মধ্যে আছেন ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে এবং ইংল্যান্ডের সাবেক সেন্টার-ব্যাক রিও ফার্দিনা

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর