বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

টেস্ট চ্যাম্পিয়নশিপ

কিউইদের কাছে হারলে কঠিন হবে ভারতের ফাইনালের পথ, যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

কিউইদের কাছে হারলে কঠিন হবে ভারতের ফাইনালের পথ, যে সমীকরণ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বড় পরীক্ষার সামনে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে শুবমান গিলের দল। এবার দ্বিতীয় টেস্টে হারলে ভারতের ফাইনালে খেলার স্বপ্ন কি শেষ হয়ে যাবে? নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে? হিসাব বলছে, হারলেও ভারতের সামনে ফাইনালে ওঠার পথ খোলা থাকবে। তবে তখন প্রতিটি ম্যাচের ফল হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হওয়ায় ভারতের পয়েন্ট শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০.০০-তে। অন্যদিকে ৬৬.৬৭ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬৯.২৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ফাইনালে জায়গা নিশ্চিত করতে ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

আগামী ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলেও ভারত গাণিতিকভাবে ফাইনালের দৌড় থেকে বাদ পড়বে না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি তখন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সমীকরণ অনুযায়ী, ভারত যদি দ্বিতীয় টেস্টে হারে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায়, তাহলে ফাইনালে জায়গা নিশ্চিত করতে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্টেই জিততে হবে। ৪-০ ব্যবধানে সিরিজ জিতলেও অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। এর চেয়ে খারাপ ফল হলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে।

অন্যদিকে ক্রাইস্টচার্চে ভারত জয় পেলে পরিস্থিতি কিছুটা সহজ হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-০ কিংবা ৪-০ ব্যবধানে সিরিজ জিতলে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ তৈরি হবে। তবে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ভারতের চেয়ে বেশি থাকতে পারে।

ভারতের হাতে এখনো মোট ছয়টি টেস্ট ম্যাচ রয়েছে। এর মধ্যে একটি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাঁচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭-তে পৌঁছাতে পারে। তবে শুধু নিজেদের জয়ই যথেষ্ট নয়, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ফলাফলের ওপরও নির্ভর করতে হবে। আগামী ৯ থেকে ১৩ জুন ২০২৭ ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর