বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কেন আইপিএলকে মুস্তাফিজের না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

কেন আইপিএলকে মুস্তাফিজের না

গত আসরে কোটি টাকার চুক্তি, অথচ শেষ পর্যন্ত মাঠে নামার আগেই শেষ হয়ে যায় আইপিএল অধ্যায়। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের রহমানের সেই অভিজ্ঞতা এবার নতুন করে আলোচনায় এসেছে। আসন্ন আইপিএল মিনি নিলামে নাম নিবন্ধন না করায় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম থাকলেও সেখানে জায়গা হয়নি মুস্তাফিজর। বিসিবির একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

অথচ নিলামের আগে মুস্তাফিজর অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত নিবন্ধন না করায় তার সিদ্ধান্তের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, 'নাম দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। গত ২৩ নভেম্বর ডেডলাইন ছিল, এর মধ্যে সে রেজিস্ট্রেশন করেনি। বিসিবির হাত নেই এখানে, কারণ বিসিসিআই প্রথমে বিসিবির কাছে জানতে চায় কতজন ইচ্ছুক। এরপর বিসিবি খেলোয়াড়দের জানায়। পরবর্তীতে খেলোয়াড়রাই সবকিছু করে থাকেন।'

জানা গেছে, গত আসরে ঘটে যাওয়া পরিস্থিতি ভালোভাবে নেননি ফিজ। তার এবারের নিলামে নাম না দেওয়ার পেছনে আগের অভিজ্ঞতার প্রভাব থাকতে পারে। তবে এ বিষয়ে মুস্তাফিজর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ঘটনাটি দুই দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

আইপিএল থেকে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পান এই পেসার। তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। এবারও পিএসএলে তার খেলার সম্ভাবনা রয়েছে। আইপিএল ও পিএসএলের সূচি কাছাকাছি সময়ে হওয়ায় কোন টুর্নামেন্টকে তিনি অগ্রাধিকার দেবেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে আইপিএলের প্রাথমিক তালিকায় বাংলাদেশের অন্য ১২ ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর