সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ৭ উকেটে ৪৯৪ রান করে। ৪০৩ রানের লিড আজ তৃতীয় দিনে আরও বাড়িয়ে নিবে স্বাগতিকরা- এমনটাই ভেবেছিলেন সবাই। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রোটিয়ারা আজ দিনের খেলা শুরুর আগেই প্রথম ইনিংস ঘোষণা করে। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাতিংয়ে নেমেছে বাংলাদেশ।
সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে খেলতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন প্রোটিয়া ব্যাটাররা। ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে তারা।
মার্কো জানসেন ৬৭ রানে এবং সিমন হার্মান শূন্যতে তৃতীয় দিনের খেলা শুরু করার কথা ছিল। তবে আজ দিনের খেলা শুরুর আগেই স্বাগতিকরা ইনিংস ঘোষণা করলে ব্যাত করতে নামে বাংলাদেশ।
বিশাল লিডের পর ব্যাট করতে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ রান।




