বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ২০২৮ সালের ৪৯তম এই আসরআয়োজনের আনুষ্ঠানিক স্বত্ব পেয়েছে দেশটি। মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালে কোপা আমেরিকার সফল আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। ফলে তৃতীয়বারের মতো উত্তর আমেরিকারদেশটিতে গড়াতে যাচ্ছে লাতিন ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসর। গত দুই আসরের মতো এবারও ১৬টি দল নিয়ে সাজানো হয়েছেটুর্নামেন্টের ফরম্যাট। যার মধ্যে কনমেবল অঞ্চলের ১০টি দেশ সরাসরি খেলবে এবং কনকাকাফ অঞ্চল থেকে সুযোগ পাবে ৬টি দল।কনকাকাফের প্রতিনিধি কারা হবে, তা নির্ধারিত হবে ২০২৭ গোল্ড কাপের পারফরম্যান্স ও অবস্থানের ভিত্তিতে।

আয়োজক হওয়ার দৌড়ে শুরুতে ইকুয়েডরের নাম শোনা গেলেও বাণিজ্যিক সম্ভাবনা ও আধুনিক অবকাঠামোর বিবেচনায় শেষ পর্যন্তযুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে কনমেবল। বিশেষ করে ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে দেশটির স্টেডিয়ামগুলো নতুন করে সংস্কার ওবিশ্বমানে উন্নীত করায় বড় এই আসর আয়োজনে বাড়তি সুবিধা পাচ্ছে তারা।

আয়োজক দেশ ঘোষণার পর কনমেবল সভাপতি ও ফিফা সহ-সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ জানান, কোপা আমেরিকা কেবল একটিপ্রতিযোগিতা নয়, এটি লাতিন ফুটবলের ইতিহাস ও আবেগের প্রতীক। ২০২৮ সালের এই আসর কনকাকাফের সঙ্গে তাদের সম্পর্কআরও দৃঢ় করবে এবং পুরো আমেরিকা মহাদেশে ফুটবলের প্রসারে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বেশ পরিচিত। ২০১৬ আসরে রানার্সআপ হওয়ার পর ২০২৪ সালেমায়ামির ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেখানেই শিরোপা উৎসব করেছিল লিওনেল স্কালোনির দল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর