শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে এই ম্যাচটি খেলতে নামবে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাম কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন মুশফিক। ম্যাচ-পরবর্তী এমআরআই স্ক্যানে তাঁর পেলভিস হাড়ের চারপাশে প্রদাহ এবং অস্বস্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বায়েজিদুল বলেন, "স্ট্রেস রেসপন্স সামাল দিতে এবং চোটের আরও অবনতি ঠেকাতে তাঁর তাৎক্ষণিক বিশ্রাম এবং সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন, তাই দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।"

চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠতে মুশফিক এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর