বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

GTA 6

১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জিটিএ ৬, কেনার আগে জানুন খরচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল জিটিএ ৬, কেনার আগে জানুন খরচ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গেমারদের হাতে পৌঁছেছে বহুল আলোচিত ভিডিও গেম Grand Theft Auto 6 (GTA 6) ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। নতুন এই গেম ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ১৩ বছর পর জনপ্রিয় সিরিজটির নতুন কিস্তি প্রকাশের মধ্য দিয়ে গেমিং দুনিয়ায় শুরু হয়েছে নতুন উন্মাদনা।

রকস্টার গেমসের তৈরি গেমটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভিন্ন দেশের স্থানীয় সময় অনুযায়ী উন্মুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার গেমাররাও সময়ের পার্থক্যের কারণে আগেই খেলার সুযোগ পেয়েছেন।

জিটিএ সিরিজের আগের সংস্করণ Grand Theft Auto 5 (GTA 5) ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ বাজারে এসেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কিস্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আরও বড় পরিসরের উন্মুক্ত জগৎ নিয়ে হাজির হয়েছে GTA 6 (জিটিএ ৬)।

গেমটির পটভূমি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডাকে কেন্দ্র করে। ফ্লোরিডার আদলে নির্মিত এই অঞ্চলের অন্যতম আকর্ষণ ভাইস সিটি, যা অনেকটা কাল্পনিক মায়ামি শহরের প্রতিচ্ছবি।

গল্পের মূল চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস। অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এই দুই চরিত্রের সম্পর্ক ও নানা অভিযানকে ঘিরেই এগিয়ে যাবে কাহিনি। একাধিক অ্যাডভেঞ্চার রয়েছে তাদের ঘিরে। সিরিজটির আধুনিক ত্রিমাত্রিক সংস্করণে প্রথমবারের মতো নারী চরিত্র লুসিয়াকে প্রধান খেলার যোগ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে।

প্রাথমিক পর্যালোচনায় গেমটির গ্রাফিকস, বিশাল পরিবেশ এবং গল্প বলার ধরন প্রশংসা পেয়েছে। স্কটল্যান্ডের এক খেলোয়াড় জেসন ও লুসিয়ার সম্পর্ককে কুখ্যাত অপরাধী জুটি বনি ও ক্লাইডের সঙ্গে তুলনা করেছেন। লন্ডনের আরেক খেলোয়াড়ের মতে, দীর্ঘ অপেক্ষার পর গেমটি পাওয়া সার্থক হয়েছে।

বাণিজ্যিক দিক থেকেও বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, মুক্তির আগেই প্রায় ১ কোটি ৭০ লাখ কপি বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে। এতে আয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি ডলারের বেশি। তবে এই হিসাব রকস্টার গেমসের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা পরিসংখ্যান নয়।

গেমটি কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে? 

বর্তমানে প্লেস্টেশন ৫ (PlayStation 5 (PS5)) এবং এক্সবক্স সিরিজ এক্স (Xbox Series X|S) ও এস কনসোলে খেলা যাচ্ছে গেমটি। তবে পিসি সংস্করণ  নিয়ে এখনও পর্যন্ত কোনও তারিখ ঘোষণা করা হয়নি। 

কত দামে পাওয়া যাচ্ছে জিটিএ ৬ (GTA-6) 

ভারতে জিটিএ ৬ (GTA-6) ২টি সংস্করণে পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড এডিশন এবং আল্টিমেট এডিশন। প্রথমটির দাম ৫৯৯৯ টাকা এবং দ্বিতীয়টির ৭৪৯৯ টাকা ( বাংলাদেশে প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যাছে, তবে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।)।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর