জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের হতাশা পেছনে ফেলে নতুন পরীক্ষায় নামছে ব্রাজিল। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল সিঙ্গাপুর হলেও ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বছরের শেষ আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে জয় দিয়েই সফর শেষ করতে চান কোচ কার্লো আনচেলত্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও সিঙ্গাপুর। এর আগে জাপানের কাছে ৩-২ গোলে হেরে কিছুটা চাপে রয়েছে সেলেসাওরা। ফলে এই ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফেরানোই তাদের প্রধান লক্ষ্য।
ব্রাজিল ভক্তদের জন্য ভিনিসিয়ুসদের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে না কোনও টিভি চ্যানেলে। তবে সরাসরি লাইভ স্কোর ফোটমোবে (fotmob) দেখতে, এখানে ক্লিক করুন- লিংক (fotmob), এছাড়া sportzfy অ্যাপের মাধ্যমেও খেলা দেখতে পারবেন। এই সব মাধ্যমে খেলা দেখতে হলে সতর্ক থাকতে হবে।
একাদশে বড় পরিবর্তনের পরিকল্পনা করেছেন আনচেলত্তি। জাপানের বিপক্ষে খেলা দল থেকে সাতটি পরিবর্তন আসতে পারে। লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকছেন না রাফিনিহা। তার জায়গায় আক্রমণভাগে সুযোগ পেতে পারেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
সম্ভাব্য একাদশে গোলবার সামলাবেন লুকাস পেরি। রক্ষণে থাকবেন ভান্দেরসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালাইয়েস ও দগলাস সান্তোস। মাঝমাঠে জোয়াও গোমেস, ব্রুনো গিমারায়েস ও রায়ানকে দেখা যেতে পারে। আর আক্রমণে এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়রের ওপর ভরসা রাখবে ব্রাজিল।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: লুকাস পেরি, ভ্যান্ডারসন, জোনাথন জেসুস, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, ডগলাস সান্তোস, জোয়াও গোমেস, ব্রুনো গিমারেস, রায়ান; এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।




