মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, ক্ষোভ সতীর্থদের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, ক্ষোভ সতীর্থদের বিরুদ্ধে

দেশের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো ও নেশনস লিগের শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অথচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় সেই কিংবদন্তিকে যথাযথ সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এবার ছেলের প্রতি এমন আচরণের ক্ষোভ প্রকাশ করে পর্তুগালের হার নিয়েও কড়া মন্তব্য করলেন রোনালদোর মা ডলোরেস আভেইরো।

আরও পড়ুন-এবার অভিনয়ে রোনালদো, শুরু হয়েছে সিরিজের শ্যুটিং

স্পোর্টিং সিপির আয়োজিত এক অনুষ্ঠানে ডলোরেস বলেন, ‘এই হারই তাদের প্রাপ্য ছিল এবং এতে আমি খুশি।’ জাতীয় দলে রোনালদোর শেষ সময়ের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ থেকেই এমন মন্তব্য করেছেন তিনি।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগিজ খেলোয়াড়রা রোনালদোর নাম ও সাত নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন। তবে এই আয়োজনেও সন্তুষ্ট নন তাঁর মা। ডলোরেসের ভাষায়, ‘এই সম্মাননা তার উপস্থিতিতেই দেয়া উচিত ছিল। যেভাবে দেয়া হয়েছে তা যথাযথ ছিল না।’

আরও পড়ুন-মেসি নাকি রোনালদো, দুর্বল প্রতিপক্ষের জালে কার গোল বেশি?

দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদোর প্রতি সতীর্থদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, ‘জাতীয় দলে তাকে যথাযথ সম্মান দেয়া হয়নি, এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান দেখাননি। অথচ এই রোনালদোই তাদের ইউরো ২০১৬ এবং নেশনস লিগের শিরোপা জিতিয়েছিলেন।’

স্পোর্টিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘এখানে রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল, একমাত্র এই প্রতিষ্ঠানটি তাকে সঠিকভাবে সম্মান জানাতে সক্ষম। স্পোর্টিংই তাকে যথাযথ সম্মান জানিয়েছে, এখানে তারা তার প্রকৃত মূল্য বোঝে।’

অন্যদিকে ডলোরেসের বক্তব্যের জবাবে কোচ হোর্হে হেসুস বলেন, ‘এখন আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে? আমারও তো মা আছেন। রোনালদোর মাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। মা তো মা-ই, এ নিয়ে তো আর কিছু করার নেই। তার মন্তব্যগুলো আমি বুঝতে পারছি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর