সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মার্করামের উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

মার্করামের উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা দ্বিতীয় দিনের শুরুতেই ম্যাচের গতিপথ কিছুটা বদলে দিয়েছে। নিজেদের ইনিংস ৪০০ রানে গুটিয়ে নেওয়ার পর বোলিংয়ে নেমে দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে তারা। সাম্প্রতিক টেস্টে নিয়মিত পারফর্ম করা হাসান মাহমুদ সেই প্রত্যাশা পূরণ করেই দিলেন শুরুতে।

তাতে প্রথম সেশনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকা। ৩৮২ রানে এগিয়ে আছে সফরকারীরা।

বড় রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হানেন হাসান মাহমুদ। তাঁর বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এইডেন মার্করাম। লাঞ্চের আগের বাকিটা সময় পার করে দেন মার্কাস অ্যাকারম্যান (৭) ও জুবায়ের হামজা (৪)।

প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে ধাক্কা খায় টাইগাররা। ব্যক্তিগত রান বাড়ানোর আগেই মাত্র ১০ রান করে মেহেদী হাসান মিরাজ ফিরে যান। এরপর ওয়ায়ান মুল্ডারের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন সেঞ্চুরিয়ান লিটন দাসও। ফলে প্রথম দিনের দুর্দান্ত পারফরম্যান্সের পর দ্বিতীয় দিনে দ্রুতই প্রতিরোধ ভাঙে বাংলাদেশের।

তবে লোয়ার অর্ডারে হাসান মাহমুদের ১৬ ও তাসকিন আহমেদের ১৭ রানের কার্যকর অবদানে শেষ পর্যন্ত ৪০০ রানের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয় বাংলাদেশ দল।

এর আগে ইনিংসের শুরুতে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম বলেই উইকেট হারানোর পর তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। পরবর্তীতে দলীয় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। সেই সংকটময় মুহূর্তে ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয় ও লিটন দাস এক ঐতিহাসিক ও প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটিতে আসে দারুণ ২০৬ রান। দুজনই চমৎকার সেঞ্চুরি তুলে নিয়ে দলের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। শেষ পর্যন্ত তাদের এই লড়াইয়ের সুবাদেই চার শ ছুঁয়ে সম্মানজনক সংগ্রহ পায় টাইগাররা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর