সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’— মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করে লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’— মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করে লিটন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লিটন দাস নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের শেষে ৯২ রানে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক-ব্যাটার আজ দৃঢ় ব্যাটিংয়ে তিন অঙ্কের মাইলফলক পূর্ণ করেন। শতকের পর ছোট্ট মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই উইকেটরক্ষক ব্যাটারের আবেগঘন মুহূর্ত স্টেডিয়ামে থাকা অনেককেই মন ছুঁয়েছে। সেঞ্চুরির পর তিনি একটি ছোট কাগজে লেখা ক্যামেরার সামনে তুলে ধরেন ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’। 

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৩ রান। লিটন ব্যাট করছেন ১১৪ রানে। অন্য প্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন হাসান মাহামুদ।  

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আগেও একবার ১০২ রানের ইনিংস খেলেছিলেন লিটন। দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রত্যাশা অনুযায়ী করতে না পারলেও এবার প্রোটিয়াদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত্তি এগিয়ে দিয়েছেন তিনি।  

প্রথম দিনে শুরুটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে সকালের সেশনেই বিপাকে পড়ে দল। কাগিসো রাবাদার তোপে মাত্র ২২ রানে তিন উইকেট হারায় সফরকারীরা।  

পাঁচ নম্বরে নেমে ওপেনার তানজিদ তামিমের সঙ্গে ইনিংস মেরামতের কাজ শুরু করেন তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন ৯৯ রান। তানজিদ ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন, যা তার দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি।  

লাঞ্চের পরপরই রাবাদা জোড়া আঘাত হানেন। তানজিদকে বোল্ড করে জুটি ভাঙার পরের বলেই মুশফিকুর রহিমকে গোল্ডেন ডাকের শিকার করেন তিনি। এভাবে পাঁচ উইকেটের কীর্তি গড়েন রাবাদা।  

তখন ক্রিজে আসেন লিটন। হৃদয়ের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ২০৬ রানের অসাধারণ জুটি। এই জুটিতেই বিপর্যয় কাটিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। যদিও দিনের শেষ বলে হৃদয়ের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। প্রথম দিন শেষে দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান।  

দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা ধরে রেখে লিটন সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ এখন প্রথম ইনিংসে আরও বড় সংগ্রহ গড়ার পথে এগোচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর