রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরওয়ের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে হলান্ডের গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

নরওয়ের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে হলান্ডের গোল

উয়েফা নেশনস লিগের ম্যাচে অসলোতে ওয়েলসকে ৩-১ গোলে পরাজিত করেছে নরওয়ে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। এই পরাজয়ের ফলে গ্রুপ ‘এ৪’-এর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা নিশ্চিত হয়ে গেল ওয়েলসের।

দ্বিতীয়ার্ধে মাত্র নয় মিনিটের ব্যবধানে আন্তোনিও নুসা ও আন্দ্রেয়াস শেল্ডেরাপ গোল করে নরওয়েকে চালকের আসনে বসান। পরবর্তীতে ডেভিড ব্রুকস ওয়েলসের হয়ে ব্যবধান কমালেও শেষ মুহূর্তে হলান্ড পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন।

ম্যাচের শুরুটা অবশ্য বেশ আক্রমণাত্মক ছিল ওয়েলসের। ম্যাচের বয়স দুই মিনিট না হতেই গোলের সুযোগ হাতছাড়া করেন হ্যারি উইলসন। ব্রেনান জনসনের ক্রস ঠিকমতো কাজে লাগাতে পারেননি তিনি। এছাড়া প্রথমার্ধের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে ও পরবর্তীতে ড্যানিয়েল জেমস আরও দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। নরওয়েও অবশ্য হলান্ড ও মার্টিন ওডেগার্ডের মাধ্যমে আক্রমণ চালিয়েছিল, তবে ওয়েলসের শক্ত রক্ষণভাগের কারণে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়ন। 

বিরতির পর ৫৯তম মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। জুলিয়ান রাইয়ারসনের কর্নার ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন জো রনডন, কিন্তু বল পেয়ে যান নুসা; তাঁর জোরালো শট নিচু কোণ দিয়ে জালে আশ্রয় নেয়।

এর ঠিক নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন শেল্ডেরাপ। হলান্ডের বাড়িয়ে দেওয়া বল থেকে খুব কাছ থেকে বল জালে পাঠান তিনি, যা পরে ভিএআর চেক করেও নিশ্চিত করা হয়। তবে হাল ছেড়ে দেয়নি ওয়েলস। ৭৯তম মিনিটে উইলসন ও ব্রুকসের দারুণ পাস এর পর গোলরক্ষক এজিল সেলভিকের মাথার ওপর দিয়ে বল চিপ করে ব্যবধান কমান ব্রুকস।

অবশ্য ম্যাচের ৮৮তম মিনিটে পেনাল্টি এরিয়ার ভেতরে কোনর রবার্টস শেল্ডেরাপকে ফাউল করলে পেনাল্টি পায় নরওয়ে। স্পট-কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি হলান্ড। নেশনস লিগে এটি তাঁর ২৩তম গোল। পাশাপাশি, মাত্র ৬০টি আন্তর্জাতিক ম্যাচে এটি তাঁর ৬৬তম গোল।

এই জয়ে গত মাসে কার্ডিফে ওয়েলসের কাছে হারের মধুর প্রতিশোধও নিল নরওয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হওয়ার পর আগামী মার্চে রেলিগেশন প্লে-অফের প্রস্তুতি নিতে হবে ক্রেইগ বেলামির ওয়েলস দলকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর