আজ রাতে সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটে থাকা ডিফেন্ডার সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুকি ইতোফুসাকে একাদশে সুযোগ দিয়েছেন কোচ টমাস ডুলি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া ম্যাচেও এই দুজনেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচেই চোটে পড়েছিলেন সাদ উদ্দিন। তবে দলের বাকি পজিশনগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। গোলবারের নিচে যথারীতি দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে তাঁর সাথে থাকবেন জিয়ান আহমেদ, তারিক কাজী ও জিদান ইউসুফ। এছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বরমণ ও বিশ্বনাথ ঘোষ দলের সাথে অনুশীলন করলেও এ ম্যাচে একাদশে জায়গা পাননি।
মাঝমাঠে বরাবরের মতো নেতৃত্ব দেবেন হামজা চৌধুরী, তাঁর সাথে মিডফিল্ডে থাকবেন শামিত শোমে এবং কাজেম শাহ। আর আক্রমণভাগে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সাথে যুক্ত হয়েছেন সুকি ইতোফুসা।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, জিদান ইউসুফ, জিয়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শামিত শোমে, সৈয়দ শাহ কাজেম কিরমানী, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।




