শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

এবার টস করতে নেমে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

এবার টস করতে নেমে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এই অনন্য কীর্তি গড়েন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, এই অর্জনের পথে ক্রোয়েশিয়ান ক্রিকেটার জ্যাক ভুকুসিচের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ভুকুসিচ ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়া জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

এর আগে গত জুলাইয়ে ভারতের পুরুষ জাতীয় দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ডও নিজের করে নিয়েছিলেন এই বিস্ময় বালক। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ বছর ৯৯ দিন বয়সে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর, যার মাধ্যমে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ১২২তম প্রতিনিধি হিসেবে মাঠে নেমেছিলেন সূর্যবংশী।

বাঁহাতি এই ব্যাটার এখন পর্যন্ত ভারতের হয়ে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটি অর্ধশতকসহ ২৯৫ রান সংগ্রহ করেছেন। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুত আলোচনায় আসার পরই জাতীয় দলে প্রথম ডাক পান তিনি।

চলতি আইপিএল মৌসুমেও ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সূর্যবংশী। ২৩৭-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি, পাশাপাশি আসরে ৭২টি ছক্কা হাঁকিয়ে গড়েছেন প্রতিযোগিতার নতুন রেকর্ড।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর