বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের বড় দুঃসংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপে রক্ষণভাগের ইনজুরি সংকট যেন কাটছেই না বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পাওয়া ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। ম্যাচের শেষ মুহূর্তে চোট পাওয়ার পর ৮১তম মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নেমেছিলেন রহমত মিয়া।

দলের চিকিৎসক ডা. তুষার মাহমুদ জানান, গত রাতেই সাদ উদ্দিনের এমআরআই স্ক্যান সম্পন্ন হয়েছে এবং আজই রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, চোটের ধরন যাই হোক না কেন, সাদ এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না। অন্যদিকে, সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, এ ধরনের ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে সাধারণত ৬ থেকে ৮ মাস সময় লেগে যায়, তবে রিহ্যাবিলিটেশনের সুনির্দিষ্ট সময় নির্ভর করবে এমআরআই রিপোর্টের ওপর।

এর আগে ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক তপু বর্মণ গ্রুপ পর্বের দুটি ম্যাচেই খেলতে পারেননি, এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতেও বিশ্রামে ছিলেন বিশ্বনাথ ঘোষ। গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারদের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, স্বস্তির খবর হলো- আজ সকালে তপু ও বিশ্বনাথসহ ১৭ জন খেলোয়াড় পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিয়েছেন।

সাদের বিকল্প হিসেবে রাইট-ব্যাক পজিশনে কোচিং স্টাফের হাতে একাধিক বিকল্প রয়েছে। তাঁর ছোট ভাই তাজ উদ্দিন, রহমত মিয়া ও বিশ্বনাথ ঘোষের পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে এই পজিশনে খেলতে পারেন তারিক রায়হান কাজীও।

গ্রুপ পর্বের বাধা সফলভাবে পেরিয়ে আগামী শনিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে একই দিনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর