বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের দাপট চলছেই। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ করেছেন ফারহান আলী ওয়াহিদ।

ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। বল পেয়ে একে একে তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢোকেন ফারহান। এরপর ডান পায়ে নেওয়া তার শট জালে জড়ায়। তাতেই তিন গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করে স্বাগতিকদের লিড বাড়িয়েছিলেন হামজা চৌধুরী। এর আগে অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রেখেছে। ৭৯ মিনিটের খেলা শেষে বাংলাদেশ ৩-০ শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ‘তোমার হাঁটু আমার মতো হলে বুঝতে পারতে’

তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। 

শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর